Weather Update: প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশা ভেস্তে দিতে পারে নববর্ষের পরিকল্পনা! শীতলতম দিনের সতর্কতা জারি

Weather Update: পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত জুড়ে তীব্র ঠান্ডা, সঙ্গে রয়েছে প্রচণ্ড কুয়াশা। এইসব জায়গার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৭-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে একই সময়ে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে চলছে তুষারপাত।

একদিকে যখন উত্তর ভারতের মানুষ ঠান্ডায় সমস্যায় পড়েছেন, ঠিক তখন দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরলের মানুষজন বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির পাশাপাশি তুষারপাত সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এই অবস্থায় মানুষের বর্ষশেষ আর নববর্ষের পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

Weather Update

আবহাওয়া দফতরের তরফে ৩০ ও ৩১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হাল্কা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা চরয়েছে। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টির কারণে নববর্ষে শীত বাড়তে পারে। এদিন লেহতে পারদ নেমেছে -৭ ডিগ্রিতে। শ্রীনগরের তাপমাত্রা -২ ডিগ্রি। অন্যদিকে পহেলগাঁওতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে।

দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ২ জানুয়ারি পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লিতে ২৯-৩০-৩১ এবং উত্তর প্রদেশের বিচ্ছিন্ন কিছু জায়গায় ২৯-৩০-৩১ ডিসেম্বর শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে এদিন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এইসব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩১ ডিসেম্বরের জন্য পঞ্জাবে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে অতি ঘন কুয়াশার কারণে আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ঝাড়খণ্ডে ৩০ জানুয়ারি, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২৯-৩১ ডিসেম্বরের মধ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে সামনের চার থেকে পাঁচ দিন বাংলার আবহাওয়া শুকনো থাকবে। বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে কোথাও কোনও সতর্কবার্তা নেই।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে ৩০ ও ৩১ ডিসেম্বর। তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপে বৃষ্টি হতে পারে ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে।

আগামী পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। এছাড়া আগামী চার থেকে পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+