Weather Update: সপ্তাহ শেষে ১৪ জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি! একনজরে বাংলার আগামী সাত দিনে আবহাওয়া
Weather Update: আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও, তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু কম থাকতে চলেছে।
অসমের ওপরে ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেথখার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা অবশ্য নেই। ফলে আরও অপেক্ষা ছাড়া উপায় নেই।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোনও কোনও জায়গাায় হাল্কা বৃষ্টি হতে পারে।
মধ্যে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। ওইদিন নিচের তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে শনিবার ও রবিবার ফের উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও হাল্কা থেকে মাঝারি আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা।
রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪২ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী কয়েকদিনে আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪২.২) | (২৮.১) |
| বহরমপুর | (৪১.৬) | ২৯.৪ (২৯.২) |
| বাঁকুড়া | (৪৩.৫) | ২৬.৪ (২৭) |
| বর্ধমান | (৪১.৫) | ২৬ (২৬.৪) |
| কোচবিহার | (৪১.৫) | ২৪.৩ (২৪.২) |
| দার্জিলিং | (২৭.২) | ১৪.৪ (১৩) |
| কালিম্পং | (২৭.৬) | ১৮.৩ (২০) |
| দিঘা | (৩৬.৪) | ২৭.৭ (২৮) |
| কলকাতা | (৪১.৩) | ২৯.৪ ( ২৯.৫) |
| দমদম | (৪১.৬) | ২৯.৪ (২৯.২) |
| কৃষ্ণনগর | (৪২.২) | ২৮.২ (২৮) |
| মালদহ | (৪১) | ২৮.৯ (২৭.১) |
| মেদিনীপুর | (৪৩.৪) | ২৮ (২৮.৬) |
| পুরুলিয়া | (৪২.৩) | ২৪.৩ (২৬.১) |
| পানাগড় | (৪৪.২) | ২৭.৬ ( ২৭.৯) |
| শ্রীনিকেতন | (৪২) | ২৩.৮ (২৫.৬) |












Click it and Unblock the Notifications