Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে! দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Update: রাজ্যের অধিকাংশ জেলায় সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবারের মতোই। গত ২৪ ঘন্টায় বর্ষা এত টুকুও এগোতে পারেনি।
তবে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বর্ষার অনুকূল আবহাওয়া তৈরি হচ্ছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গে লাল সতর্কতা
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময় ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি কিছু হ্রাস পেতে পারে। এই সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হ্রাস পাবে। তবে এদিনের জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তাপমাত্রায় এর থেকে বেশি কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৯.৬) | ২৯.৯ ( ২৮.৫) |
| বহরমপুর | (৩৭.৬) | ২৭.৮ (২৮) |
| বাঁকুড়া | (৩৫.৮) | ২৭.৯ (২৬.৬) |
| বর্ধমান | (৩৭) | ২৮ (২৭.৪) |
| কোচবিহার | (২৭.৪) | ২৪.২ (২৪.৩) |
| দার্জিলিং | (২১.২) | ১৬ (১৬.৮) |
| কালিম্পং | (২৩) | ১৯.৫ (২১.৩) |
| দিঘা | (৩৬.১) | ২৯.৪ (২৯.৩) |
| কলকাতা | (৩৬.২) | ৩০.৪ (৩০.২) |
| দমদম | ( ৩৭.৭) | ২৯.৬ (২৯.৮) |
| কৃষ্ণনগর | (৩৭) | ২৮.৬ (২৮.৮) |
| মালদহ | (৩৭.৮) | ৩০ (২৮.২) |
| মেদিনীপুর | (৩৮.৭) | ২৯.৬ (২৯.৫) |
| পুরুলিয়া | (৩৯.৭) | ২৭.৫ (২৭.১) |
| পানাগড় | (৩৮.১) | ৩১ (২৯.৭) |
| শ্রীনিকেতন | (৩৮.৬) | (২৭.৬) |












Click it and Unblock the Notifications