Weather Update: সপ্তাহের মাঝে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে! কেমন থাকতে চলেছে উত্তরের আবহাওয়া
Weather Update: ভরা বর্ষা, মৌসুমী বায়ু সক্রিয়। এছাড়া আপাতত কোনও সিস্টেম বাংলার ওপরে কিংবা খুব কাছে নেই। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ছত্তিশগড়ের ওপরে। এছাড়া মৌসুমী অক্ষরেখাও রয়েছে স্বাভাবিকের থেকে দক্ষিণে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কিংবা সোমবার উত্তরবঙ্গের দুটি করে জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবার থেকে। বুধবার থেকে তা আরও বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার অনেকগুলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কালিম্পং-এ। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। মঙ্গলবার ও বুধবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস কোনও জেলাতেই নেই। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবারের বাকি সময়ে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সোমবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৪) | ২৬.৮ (২৬.২) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৮ (২৮.৪) |
| বাঁকুড়া | (৩১) | ২৬.১ (২৬.২) |
| বর্ধমান | (৩২) | ২৬ (২৬.৬) |
| কোচবিহার | (৩৬.৯) | ২৮.৫ (২৮.১) |
| দার্জিলিং | (২৩) | ১৭.৫ (১৮) |
| কালিম্পং | (২৯) | ২৩.৫ (২৩.৫) |
| দিঘা | (৩৪.২) | ২৭.২ (২৫) |
| কলকাতা | (৩২.৫) | ২৭.৭ (২৮) |
| দমদম | (৩৩.২) | ২৭.২ (২৭.৪) |
| কৃষ্ণনগর | (৩১.৪) | ২৮.৪ (২৮.২) |
| মালদহ | (৩৬.৩) | ২৮.৮ (২৯.২) |
| মেদিনীপুর | (৩১.৬) | ২৮ (২৬.৬) |
| পুরুলিয়া | (৩০.৩) | ২৪.১ (২৪.৫) |
| পানাগড় | (৩২.৯) | ২৮.৮ (২৯.২) |
| শ্রীনিকেতন | (৩১.৮) | ২৫.৬ (২৬.২) |












Click it and Unblock the Notifications