Weather Update: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস, ৩ জেলায় কমলা সতর্কতা! বর্ষণ হবে উত্তরেও

Weather Update: বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে মাঝে মধ্যে ভারী বর্ষণ হয়েছে। তবে তা টানা বর্ষণ ছিল না। এদিন আবহাওয়া দফতরের তরপে দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। যে কারণে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের কোচবিহার বাদ দিয়ে বাকি সব কটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলায়। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৮.২ (২৬.৬)
দমদম ২৮.২ (২৬.৬)
দিঘা ২৮ (২৭.৪)
মেদিনীপুর ২৭.৫ (২৭.৫)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.৪)
বাঁকুড়া ২৬.৮ (২৫.৯)
শ্রীনিকেতন ২৬.৮ (২৫.৮)
বহরমপুর ২৭ (২৭)
বর্ধমান ২৬ (২৫.৮)
পানাগড় ২৮.৮ (২৮.৬)
আসানসোল ২৬.৯ (২৭)
পুরুলিয়া ২৫.১ (২৪.৫)
দার্জিলিং ১৭.২ (১৭.৬)
কালিম্পং ২৩.৫ (২৩.৩)
কোচবিহার ২৮.৪ (২৭.৬)
মালদহ ২৮.৫ (২৮.৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩১.৯)
দমদম (৩৪.২)
দিঘা (৩২.২)
মেদিনীপুর (৩৩.৭)
কৃষ্ণনগর (৩২.২)
বাঁকুড়া (৩৩.৪)
শ্রীনিকেতন (৩৪.৮)
বহরমপুর
বর্ধমান (৩৪)
পানাগড় (৩৫.৯)
আসানসোল (৩৩.৫)
পুরুলিয়া (৩২.৭)
দার্জিলিং (২২)
কালিম্পং (২৬)
কোচবিহার (৩৫.১)
মালদহ (৩৪.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+