Weather Update: তীব্র তাপপ্রবাহের মধ্যেও বাংলার দুই-একটি জেলা স্বস্তির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে আগামী ৭ দিন
Weather Update: আবহাওয়া দফতর বুধবারেও বৃষ্টি নিয়ে কোনও আশার বাণী শোনাতে পারল না। বরং উত্তরবঙ্গের আরও বেশি জেলায় গরম ও আ্রর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে পরিস্থিতি ছিল তা বজায় থাকার সঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি এবং উত্তর দিনাজপুর, মালদহে তীব্র তাপপ্রবাহ আর দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতরে।

উত্তরবঙ্গ আগামী সাত দিন
- আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এদিনও আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ .দিনাজপুর এবং মালদহে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
- শুক্রবার অবশ্য দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবারেও উত্তর দিনাজপুর, দক্ষিণ .দিনাজপুর এবং মালদহে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
- শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে সবকটি দিনই উত্তর দিনাজপুর, দক্ষিণ .দিনাজপুর এবং মালদহে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও পরের দুই দিনে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি .জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমের কয়েকটি জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৯.২ (২৭.৮)
দমদম ২৯ (২৭.৮)
দিঘা ২৮.৫ (২৫.৩)
মেদিনীপুর ২৭.৬ (২৭.৫)
কৃষ্ণনগর ২৭.৪ (২৭.২)
বাঁকুড়া ২৪.১ (২৫.১)
শ্রীনিকেতন ২২.৪ (২২.৬)
বহরমপুর ২৭.৮ (২৮)
বর্ধমান ২৫ (২৫)
পানাগড় ২৫ (২৬.৩)
আসানসোল ২৫ (২৬.৯)
পুরুলিয়া ২০.১ (২৪.১)
দার্জিলিং ১৩.৮ (১৩.৬)
কালিম্পং ১৮ (১৯)
কোচবিহার ২০.৬ (২২.৯)
মালদহ ২৮.৫ (২৮.২)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৯.১)
দমদম (৩৮.৮)
দিঘা (৩৯.৮)
মেদিনীপুর (৪১.২)
কৃষ্ণনগর (৩৯.২)
বাঁকুড়া (৪০.৬)
শ্রীনিকেতন (৩৯.৮)
বহরমপুর
বর্ধমান (৪০)
পানাগড় (৪০.৮)
আসানসোল (৩৯.৯)
পুরুলিয়া (৩৯.৩)
দার্জিলিং (২৩.৪)
কালিম্পং (২৫)
কোচবিহার (৩৬.৪)
মালদহ (৪০.৮)












Click it and Unblock the Notifications