Weather Update: বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে জেলার আবহাওয়া

দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। তার জেরে দিনভরই চলছে হালকা থেকে মাঝারি বর্ষণ। বুধবার সকাল থেকেই শহরের আকাশে চলছে মেঘ-রৌদ্রের খেলা। মাঝে ২ এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে।

তার জেরে তাপমাত্রা নেমেছে। চরম অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। বুধবার মহরমের দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে গতকালের চেয়ে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির দাপট কম থাকবে।

Weather Update

সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির দাপট। শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের কারণেই শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে।

বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির দাপট কমলেও শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট। অর্থাৎ সপ্তাহান্তে বর্ষার ফিল উপভোগ করতে পারবেন শহরবাসী।। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তবে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা উন্নত হবে বলে জানানো হয়েছে। বর্ষার শুরু থেকেই বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গের জেলা গুলি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক এলাকায় প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছিল। তার জেরে পর্যটকদের পাহাড়ে যেতে নিষেধ করা হয়েছিল।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে আবহাওয়া কিছুটা উন্নত হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি কমলে তিস্তা তোর্ষা সহ একাধিক পাহাড়ি নদীর জল কমবে। এবং তার একাধিক নীচু জায়গায় নদীর জল অনেকটাই কমবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+