Weather Update: ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা! আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া
Weather Update: বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে তা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা, সঙ্গে গুমোট ভাব রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিকানের থেকে পুরুলিয়া হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এরপর রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা। উল্লিখিত পাঁচ জেলার সঙ্গে উত্তরদিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সোমবার দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তনের পূর্বাভাসে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৮.৯) | ২৫.২ (২৪.৮) |
| বহরমপুর | (৩৩.৬) | ২৬.৪ (২৫.২) |
| বাঁকুড়া | (৩১.৬) | ২৩.৯ (২৩.৬) |
| বর্ধমান | (৩৪) | ২৩ (২৩.৮) |
| কোচবিহার | (৩১.৮) | ২৫.৯ (২৫.৬) |
| দার্জিলিং | (২০) | ১৭ (১৭.৪) |
| কালিম্পং | (২৩) | ২১.৩ (২০.৮) |
| দিঘা | (২৯.২) | ২৬.১ (২৪.৭) |
| কলকাতা | (২৯.২) | ২৬.৭ (২৪.৮) |
| দমদম | (৩০.৬) | ২৬.২ (২৫) |
| কৃষ্ণনগর | (৩০.২) | ২৫.৮ (২৬.২) |
| মালদহ | (৩২.৪) | ২৬.১ (২৫.৯) |
| মেদিনীপুর | (৩২.২) | ২৬.৩ (২৫.৬) |
| পুরুলিয়া | (২৯.৩) | ২২.১ (২২.১) |
| পানাগড় | (৩৩.৯) | ২৭.২ (২৩.৮) |
| শ্রীনিকেতন | (৩২) | ২৪.৬ (২৪.৪) |












Click it and Unblock the Notifications