Weather Update: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি? ফের কি ভাসবে উত্তর, একনজরে পূর্বাভাস

Weather Update: বেলা বাড়তেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিকেল থেকে সন্ধের দিকে বজ্রপাত-সহ দমকা হাওয়া বয়ে গেলেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তুলনায় উত্তরবঙ্গের ছয় জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের পরিস্থিতির কবে পরিবর্তন হবে কিংবা কবে সবকটি জেলায় বর্ষার বৃষ্টি নামবে, তা স্পষ্ট করে কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর। কেননা গত কয়েকদিনের মতো এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে পরিস্থিতি অনুকূল আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাকি জেলাগুলিতে বর্ষার আগমন হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে।

imd weather forecast

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুত-সহ ঘন্টচায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই।

শনিবার আপাতত জেলাগুলির জন্য তেমন কোনও বজ্রপাত কিংবা ঝড়ের পূর্বাভাস নেই। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।

  • কলকাতার আবহাওয়া

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রার পরিবর্তন হবে না

গত কয়েকদিনের মতোই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোন

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৭.৮) ২৭.৪ (২৭.৯)
বহরমপুর (৩৬.৪) ২৮.২ (২৮)
বাঁকুড়া (৩৮.৭) ২৫.৬ (২৬.৫)
বর্ধমান (৩৮) ২৭ (২৬.৬)
কোচবিহার (৩২.৫) ২৭.৪ (২৬.১)
দার্জিলিং (২১) ১৭.৬ (১৮.২)
কালিম্পং (২৪.৪) ২০.৮ (২১.৫)
দিঘা (৩৭.৪) ২৯.১ (২৯)
কলকাতা (৩৫.৬) ২৯.৪ (২৯)
দমদম (৩৭.২) ২৯ (২৮)
কৃষ্ণনগর (৩৬.২ ) ২৭.৮ (২৭.৪)
মালদহ (৩৭.২) ২৯.২ (২৮.৭)
মেদিনীপুর (৩৮) ২৮.৬ (২৮.৩)
পুরুলিয়া (৩৫.৭) ২৪.৫ (২৪.১)
পানাগড় (৩৯.৯) ২৯.১ (২৯.৬)
শ্রীনিকেতন (৩৭.৬) ২৬.৮ (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+