একদিকে সিতরাং চোখ রাঙানি,আরেক দিকে অমাবস্যার ভরা কোটাল, উপকূলে জারি বিশেষ সতর্কতা

একদিকে সিতরাং চোখ রাঙানি,আরেক দিকে অমাবস্যার ভরা কোটাল, উপকূলে জারি বিশেষ সতর্কতা

কালীপুজোয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং। এমনই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।বাংলাদেশ এবং পশ্তিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে সিতরাং। প্রাথমিকভাবে এমনই ইঙ্গিত মিলেছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন উপকূলে। নামখানা, সাগরদ্বীপে তাণ্ডব চালাতে পারে সিত্রাং সেকারণে সকাল থেকেই সতর্কতা জারি করা হয়েছে।মাইকে করে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রচার করা হচ্ছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। কালীপুজোর আগে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কালীপুজোয় দুর্যোগের

কালীপুজোয় দুর্যোগের

দুর্গাপুজোর পর কালীপুজোতেই বৃষ্টি থেকে মুক্তি নেই। সোমবার থেকেই নাকি বৃষ্টিতে ভাসবে শহর। এবার দুর্গাপুজোতেও বর্ষণে ভিজেছে শহর থেকে জেলা। কালীপুজোতেও সদয় নয় আবহাওয়া।এবার একেবারে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।সোমবার থেকে বর্ষণ মুখোরিত হবে মহানগরী। কাজেই দীপ উৎসবের আনন্দ যে মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই। বর্ষণ চলবে ভাইফোঁটাতেও।শুধু কলকাতা শহর নয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

কালীপুজোর সকালে মেঘের ঘনঘটা বাড়বে আকাশে। কারণ বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং।তীব্র গতিতে ধেয়ে আসছে সে। আবহাওয়া দফতর প্রতিমুহূর্তে নজর রাখছে ঘবর্ণিঝড়ের গতিপথের দিকে। প্রাথমিক ভাবে জানানো হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে সিত্রাং। দুর্ধর্ষ তার গতিবেগ। ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়তে পারে সিত্রাং। তার আজমন বার্তা এখন থেকেই জানান দিতে শুরু করেছে সাগর।গতকাল থেকেই সাগরের ঢেউ আর হাওয়ার দাপট বেড়েছে।

সুন্দরবনে বিশেষ সতর্কতা

সুন্দরবনে বিশেষ সতর্কতা

বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সিতরাং ধেয়ে আসছে মানেই প্রভাব পড়বে সুন্দরবনে। বর্ষা কাটিয়ে সবে একটু উঠে দাঁড়াতে শুরু করেছে সুন্দরবন। সব বাঁধ এখনও তেমনভাবে মেরামত করা হয়নি। তার মাঝেই সিত্রাংয়ের আবির্ভাব নতুন বিপদের জানান দিচ্ছে।সুন্দরবনের উপকূলবর্তী এলাকা গুলিতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।মাইকে প্রচার শুরু করেছে জেলা প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অমাবস্যা আর গ্রহণের কারণে উত্তাল হবে সমুদ্র

অমাবস্যা আর গ্রহণের কারণে উত্তাল হবে সমুদ্র

একদিকে ঘূর্ণিঝড় সিতরাং-র চোখ রাঙানি আরেক দিকে অমাবস্যার ভরাকোটাল আর চন্দ্রগ্রহণ। তিন দশায় সমুদ্র আরও উত্তাল হবে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সুন্দরবনের উপকূলবর্তী এলাকা গুলিতে জলঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র বেশি উত্তাল হতে পারে আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা দফতরকেও সতর্ক করা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণের বন্দোবস্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+