Weather Update: ঘূর্ণিঝড় রেমালের অশনি সংকেত! রবিবার সাত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, দুই জেলা লাল সতর্কতা
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। যে কারণে শনিবার উত্তরের জেলাগুলিতে কোনও প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা তাপমাত্রার হিসেবে স্বস্তিও পেতে চলেছেন বঙ্গবাসী। আবহাওয়া দফতরেরে পূর্বাভাস আটচল্লিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হল্কা বৃষ্টি হতে পারে. এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
রবিবার থেকে বুধবার জেলাগুলির কোথাও হাল্কা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির হতে পারে। শনিবারের মতো রবিবারেও জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে রবিবার সবকটি জেলাতেই ঘন্টায় ৩০৪- কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সঙ্গে দমকা হাওয়া হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে। এছাড়া বাকি জেলাগুলিতে দমকা হাওয়া হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সঙ্গে দমকা হাওয়া হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে। এছাড়া বাকি জেলাগুলিতে দমকা হাওয়া হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে। বৃহস্পতিবার ও শুক্রবারেও বুধবারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরপগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে।
রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৮০-৯০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেদে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়ের বেগ হতে পারে ১০০-১১০ কিমি, সঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে ঘন্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। রবিবারের মতো সোমবারেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গে জেলাগুলিতে ঝড় হতে পারে ঘন্টায় ৯০-১০০ কিমি বেগে।
মঙ্গলবারেও সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। বৃহস্পতি ও শুক্রবার অধিকাংশ জেলা আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
- কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের দুই দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৮.৮) | ২৮.৪ (২৭.৩) |
| বহরমপুর | (৩৬.৪) | ২৮.২ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৮.৫) | ২৭ (২৫) |
| বর্ধমান | (৩৮) | ২৮ (২৬.২) |
| কোচবিহার | (৩৯.৪) | ২৬.৯ (২৬.১) |
| দার্জিলিং | (২৫.৪) | ১৬.৬ (১৬.২) |
| কালিম্পং | (২৯) | ২২ (২১) |
| দিঘা | (৩৭.৭) | ২৬.২ (২৭) |
| কলকাতা | (৩৬.৭) | ২৯.২ (২৭.৬) |
| দমদম | (৩৭.৫) | ২৯ (২৭.৫) |
| কৃষ্ণনগর | (৩৭.৬) | ২৮.৬ (২৮.৪) |
| মালদহ | (৩৭.৮) | ৩০.১ (২৮.৯) |
| মেদিনীপুর | (৩৭) | ২৭.১ (২৫.৩) |
| পুরুলিয়া | (৩৭.৫) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৪০.৬) | ২৮.৩ (২৭.৪) |
| শ্রীনিকেতন | (৩৮.৪) | ২৬.৬ (২৫.৯) |












Click it and Unblock the Notifications