Weather update: সিতরাংয়ের দাপট কাটতেই ভোরে শীত শীত ভাব, কবে থেকে পড়বে ঠাণ্ডা কী বলছে হাওয়া অফিস

Weather update: সিতরাংয়ের দাপট কাটতেই ভোরে শীত শীত ভাব, কবে থেকে পড়বে ঠাণ্ডা কী বলছে হাওয়া অফিস

মেঘ কেটে পরিষ্কার আকাশ। সকাল থেকে শীত শীত ভাব। হাওয়ায় শীতল পরশ। জানান দিচ্ছে শীত আসছে। কিন্তু কবে থেকে দক্ষিণবঙ্গে শীত আসবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি হাওয়া অফিস। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার আগে পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।

ভোরে শীত শীত ভাব

ভোরে শীত শীত ভাব

ঘূর্ণিঝড়ের সিতরাংয়ের দাপট কাটিয়ে উঠেছে রাজ্য। গতকাল থেকেই পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে দিন। নীল আকাশের সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীত শীত ভাব। অক্টোবর শেষের পথে। তাতে মনে হচ্ছে শীত এলো বলে। রাতের দিকেও ঠান্ডা ঠান্ডা ভাব। খুব একটা ফ্যান চালাতে হচ্ছে না। ভোরে দিকে ফ্যান বন্ধ করে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে। ভোরে প্রাতঃভ্রমণে বেরোলেও গায়ে একটা মোটা জামা দিতে হচ্ছে।

শীত কি আসন্ন

শীত কি আসন্ন

ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব জানান দিচ্ছে শীত আসছে। কিন্তু আবহাওয়া দফতরের দাবি এখনই দক্ষিণবঙ্গে শীত পড়বে না। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। সিতরাংয়ের কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। তার জেরে তাপমাত্রার পারদ পতন হয়েছে। কিন্তু শীত এখনই পড়বে না। ১৫ ডিসেম্বরের আগে দক্ষিণবঙ্গে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

কবে থেকে শীতের আমেজ

কবে থেকে শীতের আমেজ

শীত পাকাপাকি ভাবে ডিসেম্বরের আগে না এলেও নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ শীত শীত ভাব অনুভূত হবে। সকালে গায়ে হালকা চাদর রাখতে হবে। রাতে ফ্যান না চালালেও চলবে। জানলা দরজা বিকেল থেকেই বন্ধ রাখতে হবে। ছোটদের আর বয়স্কদের গায়ে হালকা গরম পোশাক রাখতে হবে নভেম্বরের মাঝামাঝি থেকেই।

আপাতত বৃষ্টি নেই

আপাতত বৃষ্টি নেই

সিতরাং অল্পের উপর দিয়েই কেটে গিয়েছে। তেমন কোনও বড় ধাক্কা আসেনি রাজ্যে। বাংলাদেশে অবশ্য সিতরাংয়ের দাপট বেশি গিয়ে পড়েছিল। কমপক্ষে ১৬ জন মারা গিয়েছে সিতরাংয়ের ধাক্কায়। সিতরাং কাটতেই নীল আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এওখন আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা সহ জেলার তাপমাত্রা সকালে এবং রাতের দিকে কমবে। দিনের বেলা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+