Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ! কখন-কোথায় বৃষ্টির সম্ভাবনা একনজরে

সকাল থেকে মেঘলা আকাশ! তেমন রোদের দেখা যায়নি। এমনকি একটা ভ্যাপসা গরমও রয়েছে। যার ফলে রীতিমত অস্বস্তি বাড়ছে পরিবেশে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল আলিপুর হাওয়া অফিস।

সকাল থেকে মেঘলা আকাশ! তেমন রোদের দেখা যায়নি। এমনকি একটা ভ্যাপসা গরমও রয়েছে। যার ফলে রীতিমত অস্বস্তি বাড়ছে পরিবেশে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল আলিপুর হাওয়া অফিস।

বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল আর এর ফলে ভ্যাপসা গরম এবং চৈত্রের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও একই সঙ্গে আশঙ্কার কথাও শোনাচ্ছেন আবহাওয়াবিদরা।

 প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে

প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে

হাওয়া অফিস সুত্রের খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সঙ্গে রয়েছে দক্ষিণা এবং দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস। যা উত্তর-পূর্বের দিকে যাচ্ছে। এছাড়াও সিকিম থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যে কারণে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে। আগামী ২৪ ঘন্টাতে এই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ওয়েদার সিস্টেম রয়েছে

ওয়েদার সিস্টেম রয়েছে

অন্যদিকে হাওয়া অফিস আরও জানাচ্ছে, এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম রয়েছে সিকিম থেকে ছত্রিশগড়ের পর্যন্ত। একই সঙ্গে দক্ষিণ দিক থেকে আসা হাওয়া উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আর তা সমুদ্রের উপর থেকে যাওয়ার সময় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প সংগ্রহ করছে। আর এই কারণেই এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে বলে খবর। তবে বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি পেলেও তাপমাত্রা কোন পরিবর্তন হবে না। রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই পরিস্থিতি এক থাকবে বলেই খবর।

কোথায় বৃষ্টি হতে পারে

কোথায় বৃষ্টি হতে পারে

প্রচুর পরিমানে জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ বজায় থাকবে। তবে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে একটু বেশি মেঘলা থাকবে এই দুই জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+