Weather Update: মেঘলা আকাশে উত্তাল সমুদ্র! একনজরে আগামী পাঁচদিনের বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ মাঝে মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবার তা বন্ধও হয়ে যাচ্ছে। এদিন সকাল থেকে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য নাওকাস্ট জারি করে বৃষ্টি নিয়ে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বাংলার ওপরে কিংবা আশপাশের সেরকম কোনও সিস্টেম নেই। তবে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা উত্তরমুখী হবে।

digha

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়া শুক্রবার পর্যন্ত আপাতত আর কোথাও ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। এছাড়া শুক্রবার পর্যন্ত আপাতত আর কোথাও ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইছে। যে কারণে আগামী ২৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩২.৫) ২৬.২ (২৬.৩)
বহরমপুর (৩৪) ২৭.৬ (২৭)
বাঁকুড়া (৩২.৭) ২৫.৬ (২৫.৪)
বর্ধমান (৩৩) ২৫ (২৬)
কোচবিহার (৩৫.৬) ২৬.২ (২৮)
দার্জিলিং (২২) ১৭.৬ (১৭)
কালিম্পং (২৭) ২১.৭ (২২.৫)
দিঘা (৩৪.৪) ২৬.৮ (২৬.৮)
কলকাতা (৩১.৯) ২৬.৫ (২৭.৮)
দমদম (৩৩.২) ২৬.৮ (২৭.৬)
কৃষ্ণনগর (৩২) ২৭.৮ (২৭.৪)
মালদহ (৩৫.৫) ২৮.৩ (২৮.৩)
মেদিনীপুর (৩৪.৪) ২৭.৬ (২৭.৩)
পুরুলিয়া (৩২.৩) ২৪.১ (২৩.১)
পানাগড় (৩৫) ২৮.৫ (২৮.৫)
শ্রীনিকেতন (৩৪.৬) ২৫.৮ (২৫.৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+