Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির প্রকোপ একটু বেশি থাকলেও বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের এলাকাতেও একই পরিস্থিতি (Weather Update) । এদিন ভোর রাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোাচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শনিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গের মতোই আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেওয় পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় সামান্য কিছুটা বেড়েছে। ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৯)
বহরমপুর (২৫.২)
বাঁকুড়া (২৪.৪)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৯.৩)
দিঘা (২৭.২)
কলকাতা (২৫.২)
দমদম (২৫.৪)
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৬.১)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২৬.৬)
শ্রীনিকেতন (২৫)
সুন্দরবন (২৪.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৬)
বহরমপুর (৩১.৬)
বাঁকুড়া (২৯.৯)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯.৮)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২৩)
দিঘা (৩২.২)
কলকাতা (২৮.৩)
দমদম (২৯.৫)
কৃষ্ণনগর (৩০)
মালদহ (৩২.৮)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৩.৪)
শ্রীনিকেতন (৩১.৯)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications