Weather update: মেঘলা আকাশ, উধাও শীতের আমেজ, কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন
Weather update: মেঘলা আকাশ, উধাও শীতের আমেজ, কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন
সকাল থেকে মেঘলা আকাশ। হঠাৎ করে উঠাওও হেমন্তের আমেজ। ঘোলাটে আকাশে রোদ উঁকি দিতেই গুমোট গরম। আপাতত কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছেন নিম্নচাপ। তার জেরেই আবহাওয়ার এই বদল। আগামী কয়েকদিনে কয়েকদি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মেঘলা আকাশ
সকাল থেকে মেঘলা আকাশ। যার জেরে উঠাও শহর থেকে হেমন্তের আমেজ। গত কয়েকদিন ধরে যে হিমেল আমেজ অনুভূত হচ্ছিল শহরে। হঠাৎ করে তা উধাও হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই আবহাওয়া বদল বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। নিম্নচাপের কারণেই বঙ্গে শীতের প্রবেশ বাধা প্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রোদ উঠতেই গরম বাড়ছে শহরে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া দফতর।

আগামী সপ্তাহেই শীত
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ কাটলেই নাকি রাজ্যে শীতের প্রবেশ ঘটবে। অর্থাৎ নিম্নচাপের হাত ধরেই বঙ্গে শীতের প্রবেশ ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে পারদ পতন শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে পারদ পতন শুরু হওয়ার কারণে শীত অনুভূত হতে শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুস্ক আবহাওয়া
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকাল থেকে শিরশিরানি হিমেল হাওয়া থাকবে। বড় একটা তাপমাত্রার হেরফের হবে না। বর্ষণের তেমন কোনও পূর্বাভাস নেই। আগামী সপ্তাহ থেকে পরদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। যদিও জেলাগুলিতে শহরের থেকে অনেকটাই নেমেছে পারদ। গায়ে গরম পোশাক চড়াতে হচ্ছে জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে কলকাতা শহরেও হালকা গরম চাদর গায়ে দিতে হবে।

উত্তরবঙ্গেও নামবে পারদ
উত্তরবঙ্গে দার্জিলিং-কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে আবহাওয়া অর্থাৎ পারদ পতন জারি থাকবে। উত্তরবঙ্গের জেলা গুলিতে গত কয়েক সপ্তাহ ধরেই পারদ পতন শুরু হয়েছে। মাঝে হালকা বর্ষণ শুরু হওয়া থমকে গিয়েছিল আবহাওয়া। আগামী সপ্তাহে মেঘ কেটে ফের পরিষ্কার আকাশ দেখা যাবে। আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications