Weather update: পৌষের শেষ বেলায় মেঘে ঢেকেছে আকাশ, সংক্রান্তি কাটতেই আবহাওয়া বদল নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

Weather update: পৌষের শেষ বেলায় মেঘে ঢেকেছে আকাশ, সংক্রান্তি কাটতেই আবহাওয়া বদল নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

সকাল থেকে মেঘলা আকাশ। মেঘে ঢাকা আকাশ নিয়েই ঘুম ভেঙেছে শহরের। শীত তেমন না থাকলেও কেমন একটা ম্যাজম্যাজে ভাব রয়েছে আবহাওয়া। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু ১৫ তারিখের পর থেকে ফের শীতের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই এখনই শীত চলে যাওার কোনও খবর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মেঘে ঢাকা আকাশ

মেঘে ঢাকা আকাশ

আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ১৩ জানুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ভোরে এবং রাতে শীত অনুভূত হবে। সেই রকমই ঘটছে। দিনের বেলায় তেমন ঠান্ডা না থাকলেও ভোরে এবং রাতের দিকে শীত অনুভূত হচ্ছে। ১৩ তারিখ সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্যের দেখা নেই। মেঘে ঢেকেছে আকাশ। সংক্রান্তিতে প্রতিবারই বৃষ্টি হয়। এবার যদিও রাজ্যে বর্ষণের তেমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে মেঘে ঢেকেছে আকাশ।

ফের নামবে পারদ

ফের নামবে পারদ

আপাতত উর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রার পারদ। অন্তত ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। কলকাতায় দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু মাঘ পড়তেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ফের জাঁকিয়ে পড়বে শীত। জানুয়ারির প্রথম সপ্তাহে শহরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছিল। একাধিক জেলায় ১ অঙ্কের তাপমাত্রা নেমে গিয়েছিল।

উত্তরবঙ্গ জুড়ে কুয়াশা

উত্তরবঙ্গ জুড়ে কুয়াশা

উত্তর বঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা ঢাকা থাকবে আকাশ। এমনই পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা থাকবে। পৌষ মাস জুড়েই উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট বেড়েছে। ঘন কুয়াশার কারণে ব্যহত হয়েছে জনজীবন। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট এতটাই ছিল যে উত্তরবঙ্গের জনজীবন ব্যহত হয়েছে। বেলা পর্যন্ত গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

 উত্তর ভারতে ফের শৈত্যপ্রবাহের সতর্কতা

উত্তর ভারতে ফের শৈত্যপ্রবাহের সতর্কতা

শুধু কলকাতা নয় উত্তর ভারত জুড়ে নামবে তাপমাত্রার পারদ। উত্তর ভারতে ১৫ তারিখ থেকে ফের শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে ফের ১ ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা। এমনকী উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও নেমে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আইএমডি। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের শীতের কামড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+