Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, সিতরাংয়ের অশনি সংকেত

Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, সিতরাংয়ের অশনি সংকেত

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রবল গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিতরাং। সকাল থেকেই শহরের আকাশে মেঘ। চোখ রাঙাচ্ছে সিতরাং। পশ্চিমবঙ্গে ল্যান্ড ফল না করলেও তার ল্যাজের ঝাপটা লাগবে বঙ্গে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রভাব পড়বে সিতরাংয়ের। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।

মেঘলা আকাশ

মেঘলা আকাশ

সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস আগেই দিেয়ছিল আবহাওয়া দফতর। কালীপুজোর দিন থেকেই
বর্ষণে ভাসবে দক্ষণবঙ্গ এমনই পূর্বাভাস দিয়েেছ হাওয়া অফিস। সোমবারে ল্যান্ডফল করার কথা সিতরাংয়ের তার আগে থেকেই জানান দিতে শুরু করে দিয়েছে। যদিও ল্যান্ডফল হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু তার ঝাপটা পশ্চিমবঙ্গেও পড়বে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার উপরে প্রভাব পড়বে। সেকারণে আগে থেকেই সুন্দরবন এলাকাকে সতর্ক করা হয়েছে।

সুন্দরবনে সতর্কতা জারি

সুন্দরবনে সতর্কতা জারি

আবহাওয়া বিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের তার প্রভাব পড়বে। সেকারণে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিশেষ। সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। গতকালই জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। ইতিমধ্যেই কলকাতার আকাশে মেঘে আনাগোনাশুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সুন্দরবনের ফেরী সার্ভিস ২৪ এবং ২৫ অক্টোবর বন্ধ রাখা হবে। নিরাপত্তার কারণে নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাইকে করে সুন্দরবন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

নবান্নে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোলরুম। ২৪ ঘণ্টা সেখানে নজরদারি চালানো হচ্ছে। জেলা শাসকদের আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়া প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। এমনকী উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণ হলেও তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভারস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+