Weather Update: সকালেই সন্ধ্যা নামল শহরে , ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড়! সতর্ক করল হাওয়া অফিস

West Bengal Weather Update: এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের ভয়ে কাঁপছিল বাংলা। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে আবহাওয়া জানান দিচ্ছিল, ছাতা আর জলের বোতল নিয়েই বেরতে হবে বাড়ি থেকে। কিন্তু এপ্রিলের শেষটায় মিলল কিছুটা স্বস্তি।

গত কয়েকদিন ধরে রোদের দাপট অনেকটাই কম। সকালে গরম লাগলেও সান্ধ্য হাওয়ায় কিছুটা আরাম পাওয়া যাচ্ছে। আর বুধবার দুপুরের আগেই ঢাকা পড়ল সূর্য। কালো মেঘে ঢাকল শহরের আকাশ। পূর্বাভাস ছিলই (West Bengal Weather Update) । সেই মতো শুরু হচ্ছে বৃষ্টি। একই সঙ্গে সকালেই শহর এবং শহরতলিজুড়ে নামল আঁধার।

West Bengal Weather Update

এদিন সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও জোরাল হয়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একনজরে জেনে নিন কেন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া।

West Bengal Weather Update: কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস

আগামী দু'ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওড়া ও কলকাতা জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। এমনকী কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাও জারি করেছে এদিন আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জায়গায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়াও। একেবারে কালো করে এসেছে আকাশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতিই বজায় থাকবে।

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের তরফে সকালেই জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। এদিন সকাল থেকেই মেঘে ঢাকা একাধিক জেলা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি।

আগামী ২৪ ঘণ্টায় উপকূলের জেলাগুলি সহ একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্রে উত্তাল থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে বাংলার উপকূলে জলোচ্ছ্বাস থাকবে। আর সেই কারনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যারা সমুদ্রে রয়েছেন তাদের নিরাপদে সরে আসার কথাও বলা হয়েছে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া

আজ বুধবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেই তালিকায় আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। তবে খুব একটা ভারী বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় মাঝারি বৃষ|্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+