Weather update সুখবর শোনাল হাওয়া অফিস, সরস্বতী পুজোয় থাকবে রোদ ঝলমলে আকাশ

সুখবর শোনাল হাওয়া অফিস, সরস্বতী পুজোয় থাকবে রোদ ঝলমলে আকাশ

আজ রাতেই কাটবে মেঘ। শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণ বঙ্গের কোনও জেলায়। সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তর বঙ্গের জেলা গুলিতে চলবে বৃষ্টি। মেঘ কাটবে রবিবার থেকে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকে ঝমঝমে বৃষ্টি

সকাল থেকে ঝমঝমে বৃষ্টি

সকালের দিকে রোদের দেখা মিললেও ১০টার পর থেকে আকাশে মেঘ ঘনাতে শুরু করেছিল। ১২ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে শহরে। দক্ষিণ বঙ্গের জেলাগুলিও বৃষ্টিতে ভিজেছে। যারজেরে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দুই বর্ধমানেও সকাল থেেকই বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও ছিল। সকাল থেকেই প্রচুর জলীয় বাস্প ঢুকতে শুরু করেছিল শহরে। তার জেরেই বৃষ্টি বাড়তে শুরু করে।

সরস্বতী পুজো ধাক্কা

সরস্বতী পুজো ধাক্কা

দুপুর থেকেই থমকেছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিমবঙ্গের জেলা গুলির আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। সাময়িকভাবে বৃষ্টির কারণে তাপমাত্রা পড়লেও শীত কিন্তু তেমন জাঁকিয়ে পড়েনি। আগামিকাল থেকে কেমন থাকবে আবহাওয়া এই নিয়ে সকলেই উগ্বেগে ছিলেন। কারণ আগামিকাল বাঙালির সরস্বতী পুজো। প্রায় ২ বছর পর এবার স্কুল-কলেজে হচ্ছে বাকদেবীর আরাধনা। বৃষ্টির কারণে সরস্বতী পুজোর প্রথম দিনেই ধাক্কা খেয়েছে পুজোর কেনাকাটা। প্রতিমার বাজারে ধাক্কা খেয়েছে।

মেঘ কাটবে আগামিকালই

মেঘ কাটবে আগামিকালই

বিকেলে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সরস্বতী পুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীত পড়বে না। কাজেই সরস্বতী পুজোয় আর বৃষ্টি কাঁটা থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে চলবে বৃষ্টি

উত্তরবঙ্গে চলবে বৃষ্টি

তবে উত্তরবঙ্গের জেলা গুলিতে চলবে বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েেছ হাওয়া অফিস। ইতিমধ্যেই গতকাল থেকে প্রবল তুষারপাত হয়েছে দার্জিলিঙে। তুষারপাতের মজা উপভোগ করছেন পর্যটকরা। আগামিকাল বৃষ্টির পরিমান জেলাগুলিতে আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+