Weather Update: ভোটগ্রহণ পর্বে আবহাওয়া থাকল শান্তই! বাংলার আটজেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Update: দক্ষিণবঙ্গের তিন জেলার নয় কেন্দ্রে ভোটের সঙ্গে উত্তপ্ত থাকল আবহাওয়াও। বিকেলের দিকে একটু হাওয়া মিললেও, সকাল থেকে বিকেলের মধ্যে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের ছয় ও দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, মৌসুমী বায়ু এখনও উত্তরবঙ্গের সবকটি জেলায় প্রবেশ করেনি। ইসলামপুরে এসে থমকে রয়েছে। বাদ রয়ে গিয়েছে মালদহ জেলা। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও মৌসুমী বায়ুর আগমণের কোনও খবর নেই।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী শুক্রবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার থেকে বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর বৃহস্পতি ও শুক্রবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন ও রবিবার সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিন ভারহী বৃষ্টি হতে পারে হুগলি ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। এরপর সোমবার ও মঙ্গলবার দমকা হাওড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতেই।
- কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.২) | ২৫.৮ (২৩.৭) |
| বহরমপুর | (৩৩) | ২৭.৪ (২৬) |
| বাঁকুড়া | (৩০.৭) | ২৫.১ (২২.৪) |
| বর্ধমান | (৩৩) | ২৫ (২০) |
| কোচবিহার | (৩১.৩) | ২৪.১ (২৩.১) |
| দার্জিলিং | (২২.৬) | ১৫.৫ (১৬.৪) |
| কালিম্পং | (২৩) | ২১.৫ (২২.৩) |
| দিঘা | (২৮.৩) | ২৬.৬ (২৪.১) |
| কলকাতা | (২৭.৫) | ২৬.২ (২৩.৭) |
| দমদম | ( ৩০.২) | ২৭.২ (২৪.৮) |
| কৃষ্ণনগর | (৩৫.২) | ২৬.৪ (২৬.৪) |
| মালদহ | (৩২.৫) | ২৭.৬ (২৫) |
| মেদিনীপুর | (৩০) | ২৭.১ (২৪.৬) |
| পুরুলিয়া | (৩২.৩) | ২৪.১ (২২.১) |
| পানাগড় | (৩৩.৬) | ২৮.৮ (২৪.৬) |
| শ্রীনিকেতন | (৩২) | ২৫.৬ (২২.২) |












Click it and Unblock the Notifications