Weather Update: ভোটের সপ্তম দফায় আবহাওয়ায় বড় চমক! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি। তবে এদিনের পূর্বাভাস অনুযায়ী আপাতত তাপমাত্রার আর বৃদ্ধির তেমন কোনও পূর্বাভাস নেই। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের পাঁচ জেলায় কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।

শনিবার বাংলায় ভোট রয়েছে উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা নয় আসনে। ওই দিন এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Summer

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বুধবার থেকে শুক্রবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার ও রবিবার জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

  • কলকাতার আবহাওয়া

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা পরিবর্তন হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.৭) ২৯.৩ (২৫.৮)
বহরমপুর (৩৫) ২৭.৪ (২৬)
বাঁকুড়া (৩৬.৫) ২৭.১ (২৪)
বর্ধমান (৩৫) ২৭ (২৩.৮)
কোচবিহার (৩৫.১) ২৩.২ (২৫.৮)
দার্জিলিং (২৩.৫) ১৬ (১৭)
কালিম্পং (২৫.৫) ২৩.৫ (২২)
দিঘা (৩৪.৫) ২৯.৩ (২৮.৪)
কলকাতা (৩৩) ২৯.৪ (২৫.২)
দমদম (৩৫.২) ২৯.৪ (২৫.৪)
কৃষ্ণনগর (৩৪.২) ২৭.৬
মালদহ (৩৫.৩) ২৯ (২৬.৪)
মেদিনীপুর (৩৬) ২৯.১ (২৬.৫)
পুরুলিয়া (৩৯.৩) ২৬.১ (২৫.১)
পানাগড় (৩৬.৫) ৩০.৬ (২৬.৪)
শ্রীনিকেতন (৩৪.৬) ২৮ (২৪.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+