Weather Update: আবহাওয়ায় বড় বদল! বাংলার ১০ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা
Weather Update: বাংলার ওপরে আপাতত কোন সিস্টেম নেই। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে। আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের জন্য কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে সর্বত্র বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও কোচবিহারে। সঙ্গে প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবারের বাকি সময়ে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের জন্য একমাত্র পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৬) | ২৬ (২৫) |
| বহরমপুর | (৩৪.৬) | ২৬.৮ (২৬.৪) |
| বাঁকুড়া | (৩০.৫) | ২৪.৬ (২৪.২) |
| বর্ধমান | (৩৩) | ২৫ (২৪) |
| কোচবিহার | (৩৩.২) | ২৭.৩ (২৬.২) |
| দার্জিলিং | (২১.৪) | ১৬.৮ (১৬) |
| কালিম্পং | (২৩.৫) | ২৩ (১৯.৮) |
| দিঘা | (৩৩.৮) | ২৫.৪ (২৭) |
| কলকাতা | (৩১.৬) | ২৬.৯ (২৭.২) |
| দমদম | (৩৩.৬) | ২৭.৩ (২৭) |
| কৃষ্ণনগর | (৩২.২) | ২৫ (২৫.২) |
| মালদহ | (৩২.৭) | ২৬.৬ (২৫) |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৬.১ (২৭) |
| পুরুলিয়া | (৩২.৩) | ২২.৫ (২২.৫) |
| পানাগড় | (৩৫.৯) | ২৭.৯ (২৬.৮) |
| শ্রীনিকেতন | (৩৩) | ২৪.৮ (২৪) |












Click it and Unblock the Notifications