Weather Update: শুক্রবার আবহাওয়ায় বড় পরিবর্তন, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Update: সারাদিন ধরে মেঘলা আকাশ। সঙ্গে বেড়েছে তাপমাত্রা। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঘন্টায় ৫৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। যে কারণে পশ্চিমবঙ্গের উপকূল উত্তাল থাকতে পারে। আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা যেন ৩১ অগাস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান।

monsoon rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের বাকি সময়ে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনও পূর্বাভাস নেই। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের বাকি সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপাতত শুক্রবার, শনিবার ও রবিবার বজ্রবিদ্যুত কিংবা ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৩.১) ২৫.৯ (২৫)
বহরমপুর (৩৩.৬) ২৭.২ (২৬.৬ )
বাঁকুড়া (৩১.৮) ২৬.১ (২৫.৫)
বর্ধমান (৩৪) ২৬ (২৪.৮)
কোচবিহার (৩৫.৫) ২৮.১ (২৬.৮
দার্জিলিং (২৩) ১৬.৮ (১৬)
কালিম্পং (২৪.৫) ২৩ (২১.৫)
দিঘা (৩৩.৩) ২৬.৪ (২৬.২)
কলকাতা (৩২.৩) ২৬.৯ (২৬.৩)
দমদম (৩৪) ২৬.৬ (২৫.৮)
কৃষ্ণনগর (৩২.৬) ২৬.২ (২৫.৪)
মালদহ (৩৪.৩) ২৮.৪ (২৭.১)
মেদিনীপুর (৩৩) ২৭ (২৬.৫)
পুরুলিয়া (৩৪.৩) ২৪.১ (২২.১)
পানাগড় (৩৫.২) ২৭.৩ (২৬.৯)
শ্রীনিকেতন (৩৩.৬) ২৪.৯ (২৪.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+