Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলি, একনজরে পূর্বাভাস

Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একাধিকবার হাল্কা থেকে মাঝারি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

এদিন সকালেও উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বেলা বাড়তেই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ অর্থাৎ সবক'টি জেলারF কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু সকালেও পূর্বাভাস ছিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছিল।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া ওইদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের জন্য তেমন কোনও পূর্বাভাস আপাতত নেই।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আপাতত আগামী পাঁচ দিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৩.৫) ২৭ (২৬.৩)
বহরমপুর (৩৪.২) ২৬ (২৫.২)
বাঁকুড়া (৩২.১) ২৬.৬ (২৫.৭)
বর্ধমান (৩৫) ২৬ (২৪)
কোচবিহার (৩৩.২) ২৭.১ (২৬.১)
দার্জিলিং (২০.৮) ১৭.৬ (১৬.৫)
কালিম্পং (২৫) ২২.৩ (২২.৫)
দিঘা (৩৩.২) ২৭.৫ (২৬.৯)
কলকাতা (৩২.৪) ২৮.৩ (২৭)
দমদম (৩৫.২) ২৮ (২৬.৮)
কৃষ্ণনগর (৩৩) (২৮.২)
মালদহ (৩৪.৬) ২৬.৫ (২৭.১)
মেদিনীপুর (৩৪.৪) ২৮.১ (২৬.৭)
পুরুলিয়া (৩৪.৩) ২৪.১ (২২.১)
পানাগড় (৩৬.২) ২৮.৭ (২৮.৮)
শ্রীনিকেতন (৩৫) ২৬.৪ (২৫.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+