Weather Update: নতুন সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ায় বড় পরিবর্তন, একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়া
Weather Update: আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা, পুরুলিয়া-কাঁথি হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়েছে।
উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হলেও ধীরে ধীরে তা হ্রাস পাবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার তেমন বড় কোনও পূর্বাভাস নেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস কোনও জেলাতেই নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস না দেওয়া হলেও, বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।
- কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৫) | ২৬.৫ (২৬.৬) |
| বহরমপুর | (৩৩.৪) | ২৭.৬ (২৭.৬) |
| বাঁকুড়া | (৩২.৯) | ২৫.৭ (২৬.২) |
| বর্ধমান | (৩৩) | ২৫.৬ (২৫.৬) |
| কোচবিহার | (৩২.৬) | ২৬.৩ (২৭.১) |
| দার্জিলিং | (১৯.২) | ১৬.২ (১৫.৫) |
| কালিম্পং | (২৪) | ২১.২ (১৯.৮) |
| দিঘা | (৩৩.৭) | ২৭.৭ (২৬.৩) |
| কলকাতা | (৩২.২) | ২৮.২ (২৭.২) |
| দমদম | (৩৩.৮) | ২৭.২ (২৭ ) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৫.৮ (২৬.২) |
| মালদহ | (৩৩.৮) | ২৭.৪ (২৭.৩ ) |
| মেদিনীপুর | (৩৩) | ২৬.৬ (২৭.৭) |
| পুরুলিয়া | -------- | ২৩.৩ (২৩.৫) |
| পানাগড় | (৩৬) | ২৭.৮ |
| শ্রীনিকেতন | (৩৪.৮) | ২৫.৭ (২৬.২) |












Click it and Unblock the Notifications