Weather Update: সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন! চার জেলায় আগাম সতর্কতা

Weather Update: ফের বাংলার আবহাওয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে এসেছে। সঙ্গে কয়েকটি জেলায় চলছে তাপপ্রবাহ। রবিবারও এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। আর এদিন এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এর মধ্যে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর- দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তর- দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে।

সোমবার, মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার হতে পারে হাল্কা বৃষ্টি। সোমবারের জন্য পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও হল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এএবং মুর্শিদাবাদে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার, মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার হতে পারে হাল্কা বৃষ্টি।

  • কলকাতার আবহাওয়া

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রার পরিবর্তন হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪১.৩) ২৯.৩
বহরমপুর (৩৭) ২৮.২
বাঁকুড়া (৪০) ২৬.৭
বর্ধমান (৩৮) ২৫.৮
কোচবিহার (৩৭.৬) ২৫.৬
দার্জিলিং (২৪.৪) ১৬
কালিম্পং (২৫) ২২
দিঘা (৩৬.৫) ২৮.৮
কলকাতা (৩৮.১) ২৯.৫
দমদম (৩৯.৫) ২৯.৬
কৃষ্ণনগর (৩৮.৬) ২৮
মালদহ (৩৭) ২৯.৪
মেদিনীপুর -------- -----------
পুরুলিয়া (৪০.৩) ২৫.১
পানাগড় (৪১.৫) ২৮.৮
শ্রীনিকেতন (৩৯.৬) ২৭
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+