স্বস্তি দিয়ে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! কিন্তু কবে? আশার খবর শোনাচ্ছে হাওয়া অফিস

ক্রমশ চড়ছে তাপমাত্রা! ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। বেশ কয়েকটি জেলার জন্যে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রশাসনের তরফে সুস্থ থাকলে অ্যালার্ট জারি করা হয়েছে।

ক্রমশ চড়ছে তাপমাত্রা! ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। বেশ কয়েকটি জেলার জন্যে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রশাসনের তরফে সুস্থ থাকলে অ্যালার্ট জারি করা হয়েছে।

তবে প্রবল এই অস্বস্তির মধ্যেও কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

চড় চড় করে তাপমাত্রা। চৈত্র শেষ হয়ে বৈশাখের বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু একদিনও কালবৈশাখী দেখেনি বাংলার মানুষ। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, এমন অবস্থা দীর্ঘদিন দেখেনি বাংলার মানুষ। তবে মঙ্গলবার বেশ কয়েকটি ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে বর্ধমানের একটা বড় অংশ। এছাড়াও বীরভূম, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতে স্বস্তি দিয়ে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘন্টা এই পূর্বাভাস থাকবে বলেই খবর।

ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ

ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ

দক্ষিণবঙ্গে না হলেও, উত্তরবঙ্গের একাধিক জেলা বেশ কয়েকটি ঝড়ের সাক্ষী থেকেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। বিধ্বংসী ঝড়ের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। যা নিয়ে আতঙ্কিত সে জেলার মানুষ। কিন্তু নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

থাকছে তাপপ্রবাহের সতর্কতা

থাকছে তাপপ্রবাহের সতর্কতা

বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ আরও বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। ফলে এই জেলার মানুষদের বিশেষ কাজ ছাড়া দুপুর রোদে না বের হওয়ার জন্যে সতর্ক করা হয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কলকাতার জন্যে খুব একটা আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। জানা যাচ্ছে, আপাতত কলকাতায় অস্বস্তিকর গরমই বজায় থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। তবে কিছুটা আশার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, পরিস্থিতি যদি অনুকুল থাকে তাহলে আগামী ৪৮ ঘন্টায় ঝড় বৃষ্টি কলকাতায় হতে পারে। এমনকি কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+