Weather Update: সপ্তাহ শেষের আগে কমবে তাপপ্রবাহ! দক্ষিণবঙ্গের আগে শীতল হবে উত্তর, একনজরে আগামী সাতদিন

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গ বৃহস্পতিবার থেকে শীতল হতে পারে।

দক্ষিণবঙ্গের আট জেলায় আপাতত তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি থাকছে। বাকি জেলাগুলিতে থাকছে কমলা সতর্কতা। আর উত্তরবঙ্গে দুটি জেলা দুই দিনের জন্য থাকছে কমলা সতর্কতা।

West Bengal Weather Forecast

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। জলপাইগুড়ি ও কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালব্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই দুই দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকলেও তাপপ্রবাহের কোনও পূর্বভাস দেওয়া হয়নি।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেবার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরমক কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা।

শুক্রবার ও শনিবার তাপপ্রবাহ থাকলেও, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর. বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।

রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বিকেলের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪২ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য আগামী চার থেকে পাঁচ দিনে আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪৩.৫) ২৯.৩
বহরমপুর (৪১.৬) ২৯.৬ (২৯.৪)
বাঁকুড়া (৪৪.২) ২৭ (২৬.৪)
বর্ধমান (৪২) ২৬ (২৬)
কোচবিহার (৩৬.১) ২৪.২ (২৪.৩)
দার্জিলিং (২৩) ১৯.৩ (১৮.৩)
কালিম্পং (২৪) ১৪ ( ১৪.৪)
দিঘা (৩৭.১) ২৮.৫ (২৭.৭)
কলকাতা (৪১.৭) ২৯.৭ ( ২৯.৪)
দমদম (৪২) ৩০.৪ (২৯.৪)
কৃষ্ণনগর (৪২.৬) ২৮.৪ (২৮.২)
মালদহ (৪২.২) ২৮.৪ (২৮.৯)
মেদিনীপুর (৪৪.৫) ২৯.৩ (২৮)
পুরুলিয়া (৪২.৩) ২৫.১ (২৪.৩)
পানাগড় (৪৪.৮) ২৭.৪ ( ২৭.৬)
শ্রীনিকেতন (৪২.৬) ২৫ (২৩.৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+