Weather Update: দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই আরও এক নিম্নচাপের সতর্কবাণী, কোন কোন জেলায় বিপদ, একনজরে

Weather Update: দিনভর বাংলার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যা আগামী দুই দিনে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন ওড়িশার ওপরে যাবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৯ অগাস্ট নাগাদ পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে।

Rain

এই মুহূর্তে সমুদ্র উত্তাল। ঘণ্টায় ৫৫ কিমি বেগে বইছে দমকা হাওয়া। যে কারণে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মাচ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একমাত্র মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারের জন্য আপাতত বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া আপাতত অন্য কোনও জেলার জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দুই-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩২.৪) ২৫.৬ (২৪.৯)
বহরমপুর (৩২.৪) ২৬ (২৬.৬)
বাঁকুড়া (৩০.৭) ২৪.৫ (২৪.৮)
বর্ধমান (৩২) ২৪ (২৫)
কোচবিহার (৩৩.৭) ২৭.৩ (২৭.১)
দার্জিলিং (২১.৮) ১৭.১ (১৬.৮)
কালিম্পং (২৬.৫) ২২.৬ (২২.৫)
দিঘা (৩০.২) ২৬.৭ (২৫.৬)
কলকাতা (২৮.৮) ২৫.৫ (২৬)
দমদম (৩০.৩) ২৬ (২৫.৮)
কৃষ্ণনগর (৩০.২) ২৪.৬ (২৫.২)
মালদহ (৩৪) ২৭.৪ (২৭.৩)
মেদিনীপুর (৩২.৬) ২৬ (২৫.৬)
পুরুলিয়া ---------------- -------------
পানাগড় (৩৪.২) ২৭.৫ (২৬.৭)
শ্রীনিকেতন (৩১) ২৩.৮ (২৪.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+