Weather Update: মুষলধারে কবে বাংলায় বৃষ্টি নামবে? যা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস
Weather Update: আশার কথা শোনাল না আলিপুর (Alipur Weather Office) হাওয়া অফিস ! বরং ফের একবার তাপপ্রবাহের বার্তা আবহাওয়াবিদরা। প্রচন্ড গরমে পুড়ছে বাংলা।
ইতিমধ্যে একাধিক জেলার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। কার্যত গলদঘর্ম অবস্থায়। এই অবস্থায় একচিলতে বৃষ্টির দিকেই তাকিয়ে আমজনতা। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং আগামী আরও কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বলে জানাল আবহাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১০ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। তবে দুই মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে তাপপ্রবাহের কোনও সতর্কতা এদিন জারি করা হয়নি। তবে এই চার জেলাতে অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণাতেই তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে বলেই জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা এদিন জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী উত্তরের গুরুত্বপূর্ণ জেলা মালদহতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।
তবে উত্তরবঙ্গের মানুষের জন্যে কিছুটা স্বস্তির কথাও শুনিয়েছেন এদিন আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার পর থেকে অর্থাৎ ৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে বলে এদিন পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে এখনও বর্ষার কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় পাকাপাকিভাবে বর্ষা আসতে এখনও অনেক দেরি আছে। যার কারণ আরব সাগরে তৈরি হওয়া ঘুর্নিঝড়। হাওয়া অফিসের কথা মতো আরবসাগরে একটা নিম্নচাপ আছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আর সেই কারনে লাক্ষ্মাদীপেই বর্ষা আটকে আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে আগামী কয়েকদিন আরও কয়েকদিন অস্বস্তিকর এই গরম সইতে হবে সাধারণ মানুষকে। অন্তত এমনটাই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications