Weather Update: ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি বাংলার ১৩ জেলায়! কেমন থাকতে চলেছে কলকাতা
Weather Update: বৃষ্টি ও দমকা হাওয়া তাপমাত্রা কিছুটা কমেছিল। কিন্তু সেই আবহাওয়া বিদায় নিতেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতির কথা বলা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার নাগাদ অন্ত তেরোটি করে জেলায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া রয়েছে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
বৃহস্পতিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে।
শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে।
শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে।
রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জাায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া সুকনো থাাকবে।
বৃহস্পতিবারের আবহাওয়া বলা হয়েছে, ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে শুক্রবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে চলেছে। আর শনিবার উল্লিখিত জেলাগুলি ছাড়াও এই পরিস্থিতি তৈরি হতে চলেছে হুগলি, ঝাড়গ্রাম ও নদিয়ায়।
রবিবার দিন শুক্রবার ও শনিবার উল্লিখিত জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে চলেছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হাল্কা বৃষ্টি আর মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.৫) | ২৬.৫ (২৬.৮) |
| বহরমপুর | (৩৬.৬) | ২৮.২ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৬.৯) | ২৫ (২৪.৪) |
| বর্ধমান | (৩৭) | ২৫.২ (২৫) |
| কোচবিহার | (৩৭.৮) | ২৫.৫ (২৪.৫) |
| দার্জিলিং | (২২.৬) | ১৪.৪ (১৩.২) |
| কালিম্পং | (২৫) | ২০.৫ (১৯.৫) |
| দিঘা | (৩৫.৬) | ২৭.২ (২৪.৪) |
| কলকাতা | (৩৫) | ২৮.১ (২৭.৮) |
| দমদম | (৩৬) | ২৭.৬ (২৭.৮) |
| কৃষ্ণনগর | (৩৬.২) | (২৭) |
| মালদহ | (৩৭.২) | ২৭.২ (২৭.৫) |
| মেদিনীপুর | -------------------- | ------------------ |
| পুরুলিয়া | (৩৮.৩) | ২৪.১ (২৪.১) |
| পানাগড় | (৩৮.১) | ২৬.৮ ( ২৭.১) |
| শ্রীনিকেতন | (৩৬.৬) | ২৫.৪ (২৫.৫) |












Click it and Unblock the Notifications