Weather Update: উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগের ভ্রুকুটি! কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গ, একনজরে পূর্বাভাস
Weather Update: উত্তরবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসমের ওপরে।
আবহাওয়া দফতরের তরফে সোমবারের অতি প্রবল বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের দুই জেলায় লাল সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় চার জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের চার জেলায়।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছ। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার উল্লিখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সময়ে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার ফের একবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। মঙ্গলবার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
বুধবার আপাতত বজ্রবিদ্যুৎ বা ভারী বৃষ্টি কোনও কিছুরই পূর্বাভাস নেই। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৪) | ২৪.৫ ( ২৫.৯) |
| বহরমপুর | (৩৫) | ২৭.৪ (২৭) |
| বাঁকুড়া | (৩৪.৫) | ২৫ (২৫) |
| বর্ধমান | --------- | ২৫.৮ (২৬) |
| কোচবিহার | (৩১.৭) | ২৬.১ ( ২৬.৬) |
| দার্জিলিং | (২০.২) | ১৮.২ ( ১৭) |
| কালিম্পং | (২৫) | ২১.২ (২১) |
| দিঘা | (৩১.৭) | ২৭.২ (২৫.৫) |
| কলকাতা | (৩০.৩) | ২৭.৯ ( ২৭) |
| দমদম | (৩৪) | ২৮.২ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৭.২ (২৮) |
| মালদহ | (৩৪.৭) | ২৬.৩ (২৭.৮) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৭.৫ (২৭.৩) |
| পুরুলিয়া | (৩৪.৭) | ২৪.১ (২৪.১) |
| পানাগড় | (৩৬.১) | ২৮ (২৬) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৫.২ (২৫.৬) |












Click it and Unblock the Notifications