আবহাওয়ার খবর: ১৪ জেলায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস
রবিবার সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে বেলা বাড়তেই অস্বস্তির আবহাওয়া। আপাতত দিন কয়েক এই আবহাওয়াই বর্তমান থাকবে। পরবর্তী দিন তিনেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অন্যদিকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। তবে কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়নি।
রবিবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৯ মে সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রপাতের সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ মে সোমবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাতের সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মে মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর রবিবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কোনও কোনও জায়গায় বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৯ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৫.২
বহরমপুর ২৫
বাঁকুড়া ২৫
বর্ধমান ২২
কোচবিহার ২২.৬
দার্জিলিং ১২
কালিম্পং ১৫.৬
দিঘা ২১.৯
কলকাতা ২৬.৫
দমদম ২৬.৫
কৃষ্ণনগর ২৬.৬
মালদহ ২৪.৪
মেদিনীপুর ২৫.৭
শিলিগুড়ি ২৩.৯
শ্রীনিকেতন ২৪.২
সুন্দরবন ২৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৪.৪)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩০.৫)
দার্জিলিং (২০.২)
কালিম্পং (২১)
দিঘা (৩৬)
কলকাতা (৩৩.৭)
দমদম (৩৪)
কৃষ্ণনগর ( ৩৪.২)
মালদহ (৩৩)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩৩.৫)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications