Weather News: হাঁসফাঁস গরমের পরে ফের বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সারা দিনের মধ্যে কোনও কোনও সময় কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। তবে দুই জেলা বাদ দিয়ে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
অন্যদিকে উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ এপ্রিল শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ এপ্রিল শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার সারাটা দিন আবহাওয়া শুকনো থাকলেও রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০ (২২.২)
বহরমপুর ২১.৪ (২১)
বাঁকুড়া ২২.৩ (২২.৬)
বর্ধমান ২৩.২ (২৫.৪)
কোচবিহার ১৯.৬ (১৮.৫)
দার্জিলিং ৯.৮ (৯.৮)
কালিম্পং ১২ (১১.৮)
দিঘা ২৪.৯ (২৫.৫)
কলকাতা ২৬.২ (২৬.৮)
দমদম ২৫ (২৫)
কৃষ্ণনগর ২১ (২০.৪)
মালদহ ২২.৯ (২৪.১)
মেদিনীপুর ২৪.১ (২৫.১)
শিলিগুড়ি ২৩.৫ (২৪.৫)
শ্রীনিকেতন ২৫.৫ (২১.৭)
সুন্দরবন ২৩ (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.৪)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৬.৩)
বর্ধমান (৩৬.৪)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২৩)
দিঘা (৩৬)
কলকাতা (৩৪.৮)
দমদম (৩৫.৪)
কৃষ্ণনগর (৩৬)
মালদহ (৩৫.৬)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৬.৪)
সুন্দরবন (৩১.৫)












Click it and Unblock the Notifications