শনিবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে দিনের তাপমাত্রা যে বৃদ্ধি পাবে, তার একটা ইঙ্গিত রয়েছে সকাল থেকেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়েই তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মোখা আছড়ে পড়লে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা।
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ মে সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ মে রবিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিজ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ মে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতর শনিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪)
বহরমপুর (২৪.৬)
বাঁকুড়া (২২.২)
বর্ধমান (২০.২)
কোচবিহার (২২.১)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১৪.৩)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৪.২)
দমদম (২৪.৬)
কৃষ্ণনগর (২৪)
মালদহ (২৩.৩)
মেদিনীপুর (২৪.৭)
শিলিগুড়ি (২২.১)
শ্রীনিকেতন (২২.৭)
সুন্দরবন (২৬)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৩)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৫.৮)
বর্ধমান (৩৩.৬)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (২০.৬)
কালিম্পং (২৪.৪)
দিঘা (৩৪.৩)
কলকাতা (৩৫.৫)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৪.৩)
মেদিনীপুর (৩৫)
শিলিগুড়ি (৩৪.৪)
শ্রীনিকেতন (৩৪.৮)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications