Weather News: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ছুঁই-ছুঁই! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

রাজ্যের কোনও কোনও অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। অন্যদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিন পাঁচেকে রাজ্য জুড়েই তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের দুটি জেলা বাদ দিয়ে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বা তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২২.২
বহরমপুর ২১
বাঁকুড়া ২২.৬
বর্ধমান ২৫.৪
কোচবিহার ১৮.৫
দার্জিলিং ৯.৮
কালিম্পং ১১.৮
দিঘা ২৫.৫
কলকাতা ২৬.৮
দমদম ২৫
কৃষ্ণনগর ২০.৪
মালদহ ২৪.১
মেদিনীপুর ২৫.১
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২১.৭
সুন্দরবন ২২

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৩)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৭.২)
বর্ধমান (৩৬)
কোচবিহার (২৯.৫)
দার্জিলিং (১৮.২)
কালিম্পং (২২)
দিঘা (৩৩.৬)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৫.৬)
কৃষ্ণনগর (৩৫.৬)
মালদহ (৩৫.১)
মেদিনীপুর (৩৫.৭)
শিলিগুড়ি (৩১.২)
শ্রীনিকেতন (৩৭.১)
সুন্দরবন (৩১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+