রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁই ছুঁই! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ঘূর্ণিঝড় মোখার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ুক বা নাই পড়ুক আপাতত বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই। আর উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি আশপাশে রয়েছে। আপাতত অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ মে বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গ জুড়েই আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দিনে দুয়েকে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা আরও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। উল্লেখ করা প্রয়োজন ইতিমধ্যেই মালদহের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

গাঙ্গেয় পশ্চিমচবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৪১ ছুঁইছুঁই। আরও বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে রয়েছে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

আবহাওয়া

আবহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৪ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৫.৮)
বহরমপুর ২৬.৪ (২৫)
বাঁকুড়া ২৬.৪ (২৫.৩)
বর্ধমান ২৫ (২৪)
কোচবিহার ২২.৬ (২১.৬)
দার্জিলিং ১২.৪ (১২.৪)
কালিম্পং ১৫.৬ (১৫.৩)
দিঘা ২৭.৪ (২৬.১)
কলকাতা ২৮.৭ (২৮.২)
দমদম ২৮.২ (২৮)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ ২৫.৯ (২৫.৬)
মেদিনীপুর ২৭.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৬ (২৬)
শ্রীনিকেতন ২৫ (২৪.৪)
সুন্দরবন ২৭.৫ (২৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪০)
বহরমপুর (৩৭.৪)
বাঁকুড়া (৪০.৫)
বর্ধমান (৩৯.৫)
কোচবিহার (৩৪.৮)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৬)
দিঘা (৩৬)
কলকাতা (৩৮.৪)
দমদম (৩৯)
কৃষ্ণনগর (৩৮.৬)
মালদহ (৩৯.৩)
মেদিনীপুর (৩৯.৫)
শিলিগুড়ি (৩৬.১)
শ্রীনিকেতন (৩৯.৬)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+