গ্রীষ্মের দাবদাহের মধ্যে স্বস্তির বার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
তাপ প্রবাহ থেকে স্বস্তি মিলতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও কলকাতা সহ রাজ্য জুড়েই ঝড়বৃষ্টি হবে। যে কারণে তাপমাত্রা হ্রাস পাবে।
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ মে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা পরিবর্তন না হলেও পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়া দফতর সোমবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৫.৭
বহরমপুর ২৬
বাঁকুড়া ২৬.৩
বর্ধমান ২৪.৬
কোচবিহার ২২.৬
দার্জিলিং ১২.৬
কালিম্পং ১৬.৮
দিঘা ২৭.৬
কলকাতা ২৭
দমদম ২৬
কৃষ্ণনগর ২৭.৮
মালদহ ২৩.৭
মেদিনীপুর
শিলিগুড়ি ২৫.৫
শ্রীনিকেতন ২৩.৮
সুন্দরবন ২৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪০.৫)
বহরমপুর (৪০)
বাঁকুড়া (৪১.৪)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২২.৫)
দিঘা (৩৫.৯)
কলকাতা (৩৫.২)
দমদম (৩৭)
কৃষ্ণনগর ( ৩৮)
মালদহ (৩৫.৬)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩৩.৮)
শ্রীনিকেতন (৩৯.৫)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications