রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘের অভাব। সেখানে দাপট রয়েছে উত্তর-পশ্চিমের দিক থেকে শুষ্ক হাওয়ার। যে কারণে আপাতত শনিবার পর্যন্ত দহন জ্বালা সইতে হবে অধিকাংশ বঙ্গবাসীকে। কোনও জায়গায় তাপপ্রবাহ (Heat Wave) আবার কোনও জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।
রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বাড়তে পারে কলকাতারও। মাঝে মধ্যে কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বুধবার কিংবা বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতায়ও। তবে তার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী কয়েকদিন সমতল এলাকার দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৪)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (২৮)
বর্ধমান (২৬.৪)
কোচবিহার (২২.৯)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৮.৪)
কলকাতা (২৯.৬)
দমদম (২৯.৪)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (৩০)
মেদিনীপুর (২৮)
শিলিগুড়ি (২৯.৫)
শ্রীনিকেতন (২৭.৯)
সুন্দরবন (২৯)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪০.২)
বহরমপুর (৩৭.৬)
বাঁকুড়া (৪১.২)
বর্ধমান (৪১)
কোচবিহার (৩৫.১)
দার্জিলিং (২৪.৮)
কালিম্পং (২৯)
দিঘা (৩৭.৩)
কলকাতা (৩৮.৮)
দমদম (৩৯.৮)
কৃষ্ণনগর ( ৩৯.৬)
মালদহ (৪০.৪)
মেদিনীপুর (৩৯.২)
শিলিগুড়ি (৩৮.৭)
শ্রীনিকেতন (৪০.৫)
সুন্দরবন (৩৫.৫)












Click it and Unblock the Notifications