বসন্তের 'গরমে' কি স্বস্তি ফিরবে বৃষ্টিতে! কী বলছে আবহাওয়া দফতর

বসন্তের আকাশ ছেয়ে রয়েছে মেঘে। আর তার জেরে ক্রমেই বাড়ছে গরম। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বসন্তের 'গরম'-এ অত্যিষ্ট অনেকেই।

বসন্তের আকাশ ছেয়ে রয়েছে মেঘে। আর তার জেরে ক্রমেই বাড়ছে গরম। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বসন্তের 'গরম'-এ অত্যিষ্ট অনেকেই। তবে এরই মধ্যে এই গরম থেকে রেহাইয়ের খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর।

বসন্তের গরমে কি স্বস্তি ফিরবে বৃষ্টিতে! কী বলছে অবহাওয়া দফতর

জানা গিয়েছে, কুয়াশা ও মেঘের দাপটে ক্রমেই তাপমাত্রা বাড়ছিল। তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। জানা গিয়েছে বৃষ্টির রেশ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিকে, নতুন করে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । তারই দাপটে কলকাতা সহ বাংলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে ঝোড়া বাতাস। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজ্য়ের পশ্চিমবাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং , সিকিমে।

বসন্তের গরমে কি স্বস্তি ফিরবে বৃষ্টিতে! কী বলছে অবহাওয়া দফতর

বসন্তের গরমে কি স্বস্তি ফিরবে বৃষ্টিতে! কী বলছে অবহাওয়া দফতর


তবে আকাশ মেঘলা থাকায় শহর কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় বাড়ছে গরমের অস্বস্তি। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শহর কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দুই মেদিনীপুরের তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৪ ডিগ্রি থেকে ২০ ডিগ্রির মধ্যে। অন্যদিকে দার্জিলিং এর তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে দার্জিলিং এর আকাশও মেঘলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+