আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ সহ ভারতের কোন কোন রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা, জেনে নিন
কলকাতা, ১৯ অগাস্ট : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার দিন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে যে রাজ্য়গুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাদের আগাম সতর্ক করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কলকাতায় ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের কারণে গোটা শহর প্রায় অচল হয়ে পড়ে। যাদবপুর সহ বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ার কারণে অসুবিধায় পড়েন স্থানীয় বাসিন্দারা। বিগত কিছু দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আগামী ২০ অগাস্ট শনিবার মধ্যপ্রদেশের পশ্চিমভাগে প্রবল বর্ষণের পূর্বাভাসের কথা বলা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের পূর্বভাগ, রাজস্থানের পূর্বপ্রান্তের বেশ কিছু অংশ, উত্তরপ্রদেশ, এবং গুজরাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আগামী ২১ শে অগাস্ট রবিবার রাজস্থানের পূর্বভাগ, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অবহাওয়া দফতর থেকে। এছাড়াও রাজস্থান, গুজরাত এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২২ শে অগাস্ট সোমবার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরায় বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আগামী ২৩ শে অগাস্ট মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের উত্তরভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications