নিম্নচাপের জেরে মুষল ধারার বর্ষণে জারি কমলা সতর্কতা, কবে কমতে পারে বৃষ্টি! আবহাওয়ার রিপোর্ট কী বলছে

ভাদ্রের আকাশ কালো করা বর্ষায় গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বৃষ্টিস্নাত। বৃষ্টির এই পূর্বাভাস আগেই ছিল। রাজ্যে নচুন কের নিম্নচাপের জেরে এই প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির গতিপ্রকৃতি নিয়ে আবহাওয়া দফতর কী জানাচ্ছে দেখে নেওয়া যাক।

 নিম্নচাপ ও বৃষ্টি

নিম্নচাপ ও বৃষ্টি

মঙ্গলবার থেকেই এই নিম্নচাপ বাংলার আকাশ জুড়ে রয়েছে। এই নিয়ে আইএমডি যদিও বহু আগেই সতর্ক করেছিল। গত ১৯ অগাস্ট থেকে শুরু হওয়া এই নিম্নচাপের বৃষ্টি আগামী ২৫ অগাস্ট পর্যন্ত স্থায়ী হবে বলে দাবি আবহবিদদের। বুধবার থেকে এই নিম্নচাপের জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কার্যত বৃষ্টিস্নাত হতে থাকে।

কলকাতার তাপমাত্রা আজ

কলকাতার তাপমাত্রা আজ

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৭ ডিগ্রি। এদিকে, ক্রমাগত শহরজুড়ে বৃষ্টিপাতের জেরে বাতাসের আর্দ্রতার পরিমাণ এদিন অনেকটাই কম।

নিম্নচাপের জোড়া ফলা!

নিম্নচাপের জোড়া ফলা!

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা একই এলাকায় অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম দিকে সরে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। অপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৩ অগাস্ট নাগাদ।

 উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ দেখা গেলেও উত্তরে সেই বৃষ্টির সেভাবে দেখা মিলবে না। তবে অসম , মেঘালয়ের দিকে আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে ভারীতর বৃষ্টিপাত হবে।

 জারি কমলা সতর্কতা

জারি কমলা সতর্কতা

এদিকে, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। এর জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে সম্ভবত শুক্রবার থেকে পরিস্থিতি একটু ভালো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+