বাংলায় এবার গরমের দাপট চোখ রাঙাতে শুরু করবে! 'তাপমাত্রা'র পারদ কত অঙ্কের পথে

শীতের আমেজে আয়েশে কব্জি ডুবিয়ে পাঁঠার মাংসের গরম গরম ঝোল খাওয়ার দিন প্রায় শেষ হতে চলল! এবার বাংলায় চোখ রাঙানি দেখাতে চলেছে সূর্যের তেজ। এমনই বার্তা উঠে আসছে আবহাওয়ার রিপোর্টে। আর সেখানেই বলা হয়েছে, এবার শীতের ঝোড়ো ইনিংসের পর্ব শেষ করে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হতে চলেছে।

তাপমাত্রার পারদ কোনপথে?

তাপমাত্রার পারদ কোনপথে?

বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির আশপাশে। আর সেই জায়গা থেকে শুক্রবার সকালে তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৮.৮ ডিগ্রিতে রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা জানান দিচ্ছে যে শহর কলকাতা আর কয়েকদিনের মাথাতেই গরমের গ্রাসে যেতে চলেছে।

সর্বোচ্চ ৩১ ডিগ্রি তাপমাত্রা

সর্বোচ্চ ৩১ ডিগ্রি তাপমাত্রা

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রিতে রয়েছে। দুই তাপমাত্রার পারদের ওঠানামার জেরে ভোরের দিকে তাপমাত্রা খানিকটা হলেও কম থাকায় ঠান্ডার হালকা ভাব থাকছে। কিন্তু রোদের তেজ বাড়তেই কা উধাও।

 ফেব্রুয়ারির শেষের দিকে পারদ আরও চড়বে

ফেব্রুয়ারির শেষের দিকে পারদ আরও চড়বে

মনে করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা পারদ ৩৪ ডিগ্রি ছুঁতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেভাবে শীতকাল জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল , সেই ভাবেই এবার গরমের দাপট বাংলা জুড়ে প্রভাব বিস্তার করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সোমবারেই ৩৩ ডিগ্রি!

সোমবারেই ৩৩ ডিগ্রি!

আবহাওয়ার গতিবিধি যেদিকে যাচ্ছে তাতে মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের সেষ থেকেই তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়তে থাকবে। শেষে সোমবার সর্বোচ্চ তাপমাত্রার অঙ্ক ছুঁতে পারে ৩৩ ডিগ্রিকে। তবে সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে বেশি বাড়বে না বলেই মত আবহাওয়াবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+