বৃষ্টি সঙ্গে রেখেই কি শীত আসছে বঙ্গে! কী বলছে আবহাওয়ার রিপোর্ট
একটা সময় ছিল ,যখন পুজো মানেই হিমেল হাওয়ার মিশে থাকত মন খারাপের বিজয়ার গন্ধ। আর এখন গত বছর ধরে পুজো মানেই, আদৌ বৃষ্টি থামবে কি না, তা নিয়ে থাকে জল্পনা!
একটা সময় ছিল ,যখন পুজো মানেই হিমেল হাওয়ার মিশে থাকত মন খারাপের বিজয়ার গন্ধ। আর এখন গত বছর ধরে পুজো মানেই, আদৌ বৃষ্টি থামবে কি না, তা নিয়ে থাকে জল্পনা! কার্যত বর্ষা-সুরকে সঙ্গে নিয়ে মা দুর্গাকে স্বাগত জানিয়েছে বাঙালি, তবে কালীপুজোর আগেও সেই ধারা বজায় থাকবে কি না , তা নিয়ে রয়েছে জল্পনা।

বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া রিপোর্ট। পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে নামবে
এদিকে, শীতের মরশুমে ধীরে ধীরে নামতে চলেছে কলকাতার তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বোচ্চ তাাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রিতে, আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৫ ডিগ্রিতে।

আপেক্ষিক আর্দ্রতা কেমন থাকবে আজ?
পুজো শেষের বাতাসে এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ ও সর্বনিম্ন রয়েছে ৭২ শতাংশ। ভোরের দিকের হাওয়ায় হিমেল ছোঁয়া থাকলেও দিনে রোদের তেজ খানিকটা তাপমাত্রার পারদ চড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications