কলকাতায় আজ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা! কী বলছে আবহাওয়া দফতর?
কলকাতায় আজ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা! কী বলছে আবহাওয়া দফতর?
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল থেকে বৃহস্পতি বার ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৪৯ শতাংশ। গতকাল বৃষ্টি হয়নি কলকাতায়।

আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আসাম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্রিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত।এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প জড়ো হচ্ছে রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা।
সোমবার হালকা ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে রাজ্যের দু এক জায়গায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বিক্ষিপ্তভাবে কোথাও কালবৈশাখীর সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়।
মঙ্গল বুধ ও বৃহস্পতি এই তিন দিন ঝড়ের গতিবেগ বাড়বে। দু'এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications