ধেয়ে আসছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ, সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা
ধেয়ে আসছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ, সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা
উত্তরবঙ্গে আজ ও বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি। গতকাল বষ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি।

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পুবালির গরম হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। শনি ও রবি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরো ৪৮ ঘণ্টা। পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস শুক্র ও শনিবারে। ফের শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায়। এর জেরে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা।












Click it and Unblock the Notifications