তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়ার রিপোর্টে
তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়ার রিপোর্টে
দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় সকালে সামান্য কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সিকিম সহ উত্তরবঙ্গে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গেও। সোম থেকে বুধবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রী । স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি । স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications