Weather Update: ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। সোমবারের বৃষ্টি চলে ভোর-রাত পর্যন্ত। তবে এদিন পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। সোমবারের বৃষ্টি চলে ভোর-রাত পর্যন্ত। তবে এদিন পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। যে ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব জেলারই কোথাও না কোথাও জায়গায় বর্ষার বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রার পরিবর্তনের আপাতত কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৯)
বালুরঘাট (২৬.৬)
বাঁকুড়া (২৫.৫)
ব্যারাকপুর (২৫.২)
বহরমপুর (২৫.৪)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৪)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৬)
দিঘা (২৫.৬)
কলকাতা (২৪.৬)
মালদহ (২৬.৯)
পানাগড় (২৬.৩)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি (২৫.৩)
শ্রীনিকেতন (২৫.৪)

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিকের থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে। মৌসুমী অক্ষরেখা পশ্চিম দিকে জয়সলমীর, কোটা, গুনা, সাতনা, জামশেদপুর হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গাঙ্গেয় পশ্চিম হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা

বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের আশপাশের সময়ে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় তা ওড়িশা উপকূলের দিকে আসতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। যার জেরে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় ২৬ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+