উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কার মাঝে দক্ষিণেও কি চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ! পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

আইএমডির রিপোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্ব ভারত ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরে অংশে রবিবার পর্যন্ত ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্তে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে ধসের। এদিকে, দক্ষিণবঙ্গ সেই জায়গায় মেঘলা আকাশ ও ভ্যাপসা গরমের সঙ্গে লড়ে যাচ্ছে। মধ্যে মধ্যে বিক্ষিপ্ত বর্ষণে খানিকটা ঠান্ডার ছোঁয়া লাগছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। একনজরে দেখা যাক আবহাওয়ার রিপোর্ট কী বলছে?

 উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সে প্রবল বর্ষণ!

উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সে প্রবল বর্ষণ!

শনিবারের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে তরাই ও ডুয়ার্সের ওপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা বয়ে গিয়েছে। যার ফলে ভারী থেকে অতিভারী বর্ষণ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আপাতত চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে সাফ বলা হয়েছে, উত্তরবঙ্গ থেকে এখনই বর্ষণের কালো মেঘ সরছে না। আবহাওয়ার রিপোর্ট বলছে, লাহোর থেকে লখনউ হয়ে তরাই ডুয়ার্স পর্যন্ত বিস্তার লাভ করেছে ও মৌসুমি অক্ষরেখা যার ফল প্রবল বর্ষণ আসন্ন। উত্তরবঙ্গর হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

 দক্ষিণে কেমন থেকবে আবহাওয়া?

দক্ষিণে কেমন থেকবে আবহাওয়া?

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার গতিবিধি কার্যত একই থাকতে পারে। সামনের সপ্তাহে খানিকটা কমবে বৃষ্টিপাতের ধারা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে নগাড়ে সেভাবে বর্ষণের সম্ভাবনা আপাতত নেই বলে জানা গিয়েছে। দক্ষিণের পুরুলিয়া, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে মেদিনীপুর , ঝাড়গ্রাম সহ প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে ১৫ অগাস্ট।

 ঘূর্ণাবর্তের প্রভাব কোন কোন রাজ্যে?

ঘূর্ণাবর্তের প্রভাব কোন কোন রাজ্যে?

আইএমডির পূর্বাভাস অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় আগামী ৩ থেকে ৪ দিন ধরে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, বঙ্গোপসাগরের বুকে পশ্চিম ও মধ্য এলাকায় এক ঘূর্ণাবর্তের সঞ্চার হতেই ওড়িশার আকাশে বর্ষণের কালো মেঘ সঞ্চার হতে পারে বলে খবর। এর ফলে অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় ১৪ ও ১৫ অগাস্ট ভারী বর্ষণ হতে পারে।

আরও এক ঘূর্ণাবর্তের সঞ্চার

আরও এক ঘূর্ণাবর্তের সঞ্চার

শুধু যে বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা নয়, আরও এক নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ছত্তিশগড়ের আকাশে। ছত্তিশগড়ের নিম্ন ট্রপোস্ফিয়ারে এই ঘূর্ণাবর্তের সঞ্চার হয়েছে। এর এক প্রভাব তেলাঙ্গানাতেও পড়েছে। আইএমডি জানিয়েছে বর্ষার বর্তমান যে দুর্বল ভাব রয়েছে সারা দেশে তা ছড়িয়ে পড়ছে। আর তার প্রভাব আগামী ৩ থেকে ৪ দিন ধরে চলবে। ফলে এরফলে উত্তরপ্রদেশ ও বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্নতাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্নতাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৩

বাঁকুড়া ২৫.০

কোচবিহার ২৬.২

দার্জিলিং ১৬.৬

ডায়মন্ডহারবার ২৭.৭

দমদম ২৮.২

হলদিয়া ২৮.৯

জলপাইগুড়ি ২৫.০

কলকাতা ২৭.৭

মালদা ২৭.৮

শ্রীনিকেতন ২৫.৪


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+